শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

SW News24
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত
২২৩ বার পঠিত
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত

 --- পাইকগাছায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজায় প্যাণ্ডেল, তোরণ, সাজে- সজ্জায় উৎসব মুখর পরিবেশে ছিলো। বিভিন্ন স্কুল- কলেজ, বাড়ি ও পূজামণ্ডপে সরস্বতী পূজার অনুষ্ঠানে শিশুদের হাতখড়ি দেওয়া হয়।

এ বছর সরস্বতী পূজা রবিবার ও সোমবার সকাল পর্যন্ত পঞ্চমী তিথির সময় রয়েছে। সে জন্য দুই দিনের কোথাও রবিবার ও সোমবার সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনার অন্যতম ধর্মীয় উৎসব। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়।

উপজেলায় পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরল কালিবাড়ী কেন্দ্রীয় মন্দির, বিভিন্ন পূজা মণ্ডপে, পাড়া ও ছাত্র-ছাত্রীদের বাড়িতে সরস্বতী পূজা হয়েছে। পূজায়  ভক্তরা অঞ্জলি ও প্রসাদ গ্রহন করেন। পূজায় ছাত্র-ছাত্রিদের উপস্থিতিতে মণ্ডপ গুলো উৎসব মুখর ছিলো।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা
বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত
মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা
পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন
খুলনায় বাংলা নববর্ষ উদযাপন খুলনায় বাংলা নববর্ষ উদযাপন
পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য
সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে  - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় মেলা ঘিরে কুমারপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা পাইকগাছায় মেলা ঘিরে কুমারপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তির মেলা ও বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তির মেলা ও বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আর্কাইভ