রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় যুব উৎসব টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে কাশবন পলিটেকনিক ইনস্টিটিউট চ্যাম্পিয়ন
মাগুরায় যুব উৎসব টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে কাশবন পলিটেকনিক ইনস্টিটিউট চ্যাম্পিয়ন

মাগুরা প্রতিনিধি : মাগুরায় যুব উৎসব টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল রবিবার দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা টি-১০ ক্রিকেট টুর্ণামেন্ট উদযাপন উপ-কমিটি এ খেলার আয়োজন আয়োজন করে। ফাইনাল খেলায় কাজলী কলেজিয়েট স্কুল মুখোমুখি হয় কাশবন পলিটেকনিক ইনস্টিটিউট স্কুলের। এ খেলায় কাজলী স্কুল ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে কাশবন পলিটেকনিক ইনস্টিটিউট ৩ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয় । খেলা শেষে জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম,কারিগরি শিক্ষার খুলনা বিভাগের আঞ্চলিক সুপারিনটেনডেন্ট মো: মাহবুবুর রহমান,সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মঞ্জু,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,টুর্ণামেন্টের আহবায়ক শাহাবুদ্দিন সোহাগ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কানন, মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাক শেখ ইলিয়াস মিথুন ও মাগুরা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন প্রমুখ। এ টুর্ণামেন্টে ৮টি দল অংশ নেয়।






মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 