শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » খুলনায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক
প্রথম পাতা » অপরাধ » খুলনায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক
২৭৮ বার পঠিত
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

---  খুলনায় অস্ত্রসহ তিন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড।  রোববার ২ ফেব্রুয়ারি ভোরে দাকোপ উপজেলার কালিনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, খুলনার দাকোপ উপজেলার মোঃ ইয়াসিন মোল্লা (৪০) মোঃ সোহরাব সানা (৬০) ও মোঃ সিরাজুল সানা (৩০)। তাদের বিরুদ্ধে অস্ত্রের মহড়া, এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন অভিযোগ রয়েছে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে খুলনার দাকোপ উপজেলার কালিনগর বাজার-সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ঘটনাস্থল থেকে এলাকার চিহ্নিত দুর্ধর্ষ তিন সন্ত্রাসীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কালিনগর বাজার-সংলগ্ন ইউনিয়ন পরিষদের একটি পুরাতন ভবনে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় একনালা পাইপ গান, একটি চাইনিজ কুড়াল ও ৩টি ছুরি উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের ব্যবহার করে এলাকায় মাছের ঘের দখল করে আসছিল। এ ছাড়া তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলাও রয়েছে।

এদিকে উদ্ধার হওয়া পাইপ গান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড
পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬ পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)