শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » শরণখোলায় কৃষকের ৫টি গরু দুর্বৃত্তের আগুনে দগ্ধ
প্রথম পাতা » অপরাধ » শরণখোলায় কৃষকের ৫টি গরু দুর্বৃত্তের আগুনে দগ্ধ
২৬৭ বার পঠিত
মঙ্গলবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শরণখোলায় কৃষকের ৫টি গরু দুর্বৃত্তের আগুনে দগ্ধ

--- বাগেরহাটের শরণখোলার পল্লীতে গভীর রাতে গোয়াল ঘরে দুর্বৃত্তের দেয়া আগুনে ৫টি গরু দগ্ধ হয়েছে। আগুনে পুড়ে গেছে একটি খড়ের গাদা ও পানের বরজ। ঘটনাটি ঘটেছে ৩ ফেব্রুয়ারী সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের আঃ হাকিম মুন্সীর বাড়ীতে। কৃষক হাকিম মুন্সীর পুত্র মিরাজ মুন্সী জানায়, রাত ৩টার দিকে প্রতিবেশীরা আগুনের লেলিহান শিখা দেখে তাদের ডেকে ঘুম থেকে তুলে। এ সময় প্রতিবেশীদের সহায়তায় পানি দিয়ে গোয়াল ঘরের আগুন কিছুটা নিয়ন্ত্রণ করে গোয়াল ঘরে থাকা ১৩টি গরু বাহিরে বের করে আনে। এরই মধ্যে ৫টি গরু দগ্ধ হয়। দুটি গরুর অবস্থা আশংকাজনক। এছাড়া আগুনের ভয়াবহতায় গোয়াল ঘরের পাশে থাকা একটি খড়ের গাদা ও একটি পানের বরজ পুড়ে যায়। আমাদের সাথে কারো শত্রুতা নাই, কে বা কাহারা এ পশুর সাথে শত্রুতা করল তা বুঝতে পারছি না। এ ঘটনায় তাদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মিরাজ মুন্সী জানায়। এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, স্থানীয় গ্রাম পুলিশের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ক্ষতিগ্রস্থ কৃষকের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





অপরাধ এর আরও খবর

শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা
মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তান নিয়ে অসহায় ফারহানা স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তান নিয়ে অসহায় ফারহানা
মহম্মদপুরে ঝটিকা  অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১ নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি

আর্কাইভ