সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » সুন্দরবন » পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল সোমবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভায় সুন্দরবন সুরক্ষা প্রকল্পের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, রুপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ানা। লক্ষীখোলা কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক অঞ্জলি রাণী শীল, প্রভাষক হাফিজুর রহমান, পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ফোরামের সদস্য ও সাংবাদিক স্নেহেন্দু বিকাশ,সাংবাদিক এইচএম শফিউল ইসলাম, বিএনপি নেতা কাইয়ুম হোসেন। ইয়ুথ ফর সুন্দরবন এর উপজেলা সভাপতি রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইয়ুথ ফর সুন্দরবনের সহ সভাপতি ছন্দা সুলতানা, সাধারণ সম্পাদক কৃষ্ণা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান নয়ন, রেশমা সুলতানা, নাজমুন নাহার ইতি, অলিফা খাতুন, রুমানা আক্তার, শ্যামল বালা, অনিতা সরকার প্রমুখ। সভায় সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।






তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রবেশ উন্মুক্ত হলো সুন্দরবন
বর্ষাকালে সুন্দরবন এবং সংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে
পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে
পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ
সুন্দরবনের বনমোরগ
ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে
নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে
খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান 