শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলে ছাত্রশিবিরের বাইসাইকেল শোভাযাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলে ছাত্রশিবিরের বাইসাইকেল শোভাযাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
২৫৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ছাত্রশিবিরের বাইসাইকেল শোভাযাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

---

ফরহাদ খান, নড়াইল ; বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে বাইসাইকেল শোভাযাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রশিবিরের আয়োজনে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠ থেকে প্রথমে বাইসাইকেল শোভাযাত্রা বের করা হয়।  প্রায় পাঁচ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে পুরাতন বাসটার্মিনাল মুক্তমঞ্চে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন, সেক্রেটারি তাজ মোহাম্মদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে বক্তব্য রাখেন।

এদিকে, ওইদিন (বৃহস্পতিবার) দুপুরে জেলা ছাত্রশিবিরের আয়োজনে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ‘ফুলের মতো ফুটব মোরা আলোর ন্যায় ছুটব, জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়ব’-এই স্লোগানে ৭৮জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম থেকে এসএসসি পরীক্ষার্থী মেধাবীদের সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

ছাত্রশিবিরের জেলা সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন-জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দীন, সহকারী প্রধান শিক্ষক আকবর আলী, সিনিয়র শিক্ষক মঞ্জুর হাসান, আমিনুর রহমান, জামায়াত নেতা জামিরুল ইসলাম টুটুল, সাইফুল আব্দার, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি তাজ মোহাম্মদ, অর্থ সম্পাদক তানভীর শিকদার, সাহিত্য সম্পাদক রোমান শেখসহ নেতাকর্মীরা। প্রায় ১৫ বছর পর বর্ণাঢ্য আয়োজনে নড়াইলে ছাত্রশিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)