মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নেটজাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট
পাইকগাছায় নেটজাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট
পাইকগাছায় বিভিন্ন নদ-নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জাল, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল ও টং জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দেলুটি ও সোলাদানায় প্রবাহিত শিবসা নদীতে অভিযান চালিয়ে ৪টি অবৈধ নেট জাল জব্দ করা হয় এবং পরবর্তীতে জব্দকৃত নেট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় টাস্কফোর্স কমিটির অভিযানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌ পুলিশ পাইকগাছার নৌ ফাঁড়ি পুলিশের এসআই মো. মোমিনুর রহমান, ক্ষেত্রসহকারী রণধীর সরকার, মেরিন অফিসার অসিত কুমার সরকারসহ সঙ্গীয় ফোর্স। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, জনস্বার্থে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল ও টং জাল ইত্যাদি অপসারণে বিশেষ কম্বিং অপারেশন -২০২৫ অব্যাহত থাকবে। মৎস্য সম্পদ সুরক্ষায় আমরা সচেতন হই এবং সরকারি নির্দেশনা মেনে চলি।






সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ 