শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে মাদক কারবারিদের গ্রেফতার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে মাদক কারবারিদের গ্রেফতার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
২০১ বার পঠিত
শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে মাদক কারবারিদের গ্রেফতার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

---
নড়াইল প্রতিনিধি ; নড়াইলের রামসিদ্ধি,কলিমন, বিষ্ণুপুর ও বাসগ্রামে মাদক কারবারিদের গ্রেফতার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী সচেতন সমাজের উদ্যোগে শুক্রবার (৭ মার্চ) দুপুরে বিষ্ণুপুর এলাকায় এসব কর্মসূচীর আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন-হানিফ খন্দকার, কাজী জহিরুল ইসলাম, হাসান খন্দকার, রেজা মোল্যা, কে এম নজরুল ইসলাম, মোহাম্মদ হুসাইন, আজমল হোসেন, জাবিদ কাজীসহ অনেকে। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নড়াইলের রামসিদ্ধি, কলিমন, বিষ্ণুপুর ও বাসগ্রামে মাদক বেচাকেনা চলছে। বিশেষ করে রাত গভীর হলে মোটরসাইকেলযোগে মাদক কারবারিরা এসব গ্রামে এসে বেচাকেনা শুরু করেন। তাদের যন্ত্রণায় নারী, শিশু-কিশোরসহ সবাই অতিষ্ঠ। মাদক কারবারি ঠেকাতে গত ১৫ দিন ধরে রাতভর পাহারা দিয়েও কোনো কাজ হচ্ছে না। সচেতন গ্রামবাসী রাত জেগে মাদক ক্রেতা-বিক্রেতাদের মোটরসাইকেল ঠেকাতে গেলে তারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। ধারালো অস্ত্র বের করে জীবননাশের হুমকি দিয়েছে। দেদারসে তারা মাদক বেচাকেনা চালিয়ে যাচ্ছে। মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে লিখিত দাবি জানিয়েছি। আশা করছি কালক্ষেপণ না করে প্রশাসন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিবে।





অপরাধ এর আরও খবর

যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২ পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২ নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)