শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » নারী ও শিশু » মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রথম পাতা » নারী ও শিশু » মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
৩০২ বার পঠিত
শনিবার ● ৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

---
মাগুরা প্রতিনিধি : “অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে আজ শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা মহিলা বিয়ষক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্বাশতী শীল ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: হাসিবুল হাসান। নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মাগুরা জেলার ইতিহাস গবেষক ডাক্তার তাসুকুজ্জামান,লাবনী রায়,ডালিফা ইয়াসমিন ও ডা.আবুল কাসেম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বাস ওয়াহিদুজ্জামান প্রমুখ। সভায় নারী নির্যাতন,যৌতুক,বাল্য বিবাহ,নারী ও শিশুর উপর সকল সহিংসতা রোধে নানা সুপারিশ তুলে ধরেন বক্তারা। সভা শেষে মাগুরা জেলা পরিষদের সৌজন্যে মাগুরা সদর ও শ্রীপুরের ৫ জন উদ্যাক্তা  নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে মাগুরা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। উপ-পরিচালকের কার্যালয় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরা এ দিবসের আয়োজন করে ।





নারী ও শিশু এর আরও খবর

মাগুরায় শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ মাগুরায় শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ
সিডও দিবস উপলক্ষে মাগুরা মহিলা পরিষদের আলোচনা সভা সিডও দিবস উপলক্ষে মাগুরা মহিলা পরিষদের আলোচনা সভা
ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান
পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত

আর্কাইভ