শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ১২ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » কেসিসিতে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » কেসিসিতে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে কর্মশালা অনুষ্ঠিত
২৩৯ বার পঠিত
বুধবার ● ১২ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেসিসিতে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে কর্মশালা অনুষ্ঠিত

 ---খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় জন্ম এবং মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে এক কর্মশালা ১২ মার্চ বুধবার সকালে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সঠিক সময়ে নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ। জন্ম এবং মৃত্যু সনদ পাওয়া নাগরিকের অধিকার। অনেক সময় সাধারণ মানুষ খুব অল্প সময় হাতে নিয়ে নিবন্ধন করতে আসেন, আমাদেরও উচিত তাদের দ্রুত সময়ে সেবা দেওয়া। এক্ষেত্রে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ ও দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জন্ম এবং মৃত্যু নিবন্ধনসেবা যেন কোনভাবে ব্যাহত না হয় এবং মানুষ যেন অভিযোগ না করে সে বিষয়ে সজাগ থাকতে হবে। নিবন্ধনের কাজ আমাদের দায়িত্ব মনে করে করবো।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় জন্ম এবং মৃত্যু নিবন্ধন বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মোঃ হুসাইন শওকত। এ সময় কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান-সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের স¦াস্থ্য বিভাগ এই কর্মশালার আয়োজন করে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী

আর্কাইভ