শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » বিকেলে নিখোঁজ শিশুর লাশ মিললো সন্ধ্যায়
প্রথম পাতা » অপরাধ » বিকেলে নিখোঁজ শিশুর লাশ মিললো সন্ধ্যায়
৪৮৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিকেলে নিখোঁজ শিশুর লাশ মিললো সন্ধ্যায়

 

---ফরহাদ খান, নড়াইল ; নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের চরশামুকখোলা গ্রামে শিশু শাহাদাত মোল্যার (৪)মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুর সৎদাদী রাবেয়া বেগমকে (৬০)আটক করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) বিকেলে নিখোঁজের পর সন্ধ্যায় বাড়ির পেছনের পুকুর পাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও প্রতিবেশিরা জানান, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ইব্রাহিম মোল্যা মরিয়ম বেগম নামে এক নারীকে বিয়ে করেন। মরিয়মেরও আগে স্বামী সংসার ছিল। ইব্রাহিম মোল্যার সঙ্গে বিয়ের পর মরিয়মের সেইঘরের শিশু সন্তান শাহাদাত তাদের সঙ্গেই থাকত। এরই মধ্যে মরিয়মের শাশুড়ি রাবেয়া বেগমের ২০ হাজার টাকা ঘর থেকে হারিয়ে যায়। এ ঘটনায় মরিয়মের সঙ্গে শাশুড়ির ঝগড়া হয়। এরপর বুধবার (১২ মার্চ) বিকেলে শাহাদাত হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়। বাড়ির আশেপাশে খোঁজখবর না পেয়ে গ্রামের মসজিদের মাইকে সন্ধ্যায় শাহাদাতের নিখোঁজের ঘোষণা দেয়া হয়।

মাইকের ঘোষণা শুনে ওই গ্রামের এক ব্যক্তি জানান, বুধবার বিকেলে বাড়ির পাশের পুকুর পাড়ে শাহাদাত ও তার দাদীকে ঘুরতে দেখেছেন। পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে মাটিতে পুঁতে রাখা শাহাদাতের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শাহাদাতের সৎদাদী রাবেয়া বেগমকে আটক করে পুলিশ।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য শাহাদাতের সৎদাদী রাবেয়াকে আটক করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২ পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২ নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)