বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ছুটিতে এসে প্রতিপক্ষের হামলায় লাশ হলেন সৌদি প্রবাসী
ছুটিতে এসে প্রতিপক্ষের হামলায় লাশ হলেন সৌদি প্রবাসী

ফরহাদ খান, নড়াইল; প্রতিপক্ষের হামলায় নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চরশুকতাইল গ্রামে সৌদি প্রবাসী আকরাম শেখ (৪৫) নিহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তারের জেরে বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আকরাম চরশুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে। সৌদিআরব থেকে সম্প্রতি বাড়িতে আসেন আকরাম। ওই গ্রামের আনসার জমাদ্দার ও হেকমত শেখের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহতের পরিবার জানায়, বুধবার সন্ধ্যায় আকরাম শেখ গ্রামের চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় আনসার জমাদ্দারের লোকজন অতর্কিত ভাবে আকরামকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত আছে।






পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম 