শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

SW News24
রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মৎস্য ঘের জবরদখলের চেষ্টা; থানায় অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মৎস্য ঘের জবরদখলের চেষ্টা; থানায় অভিযোগ
৩০৪ বার পঠিত
রবিবার ● ১৬ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মৎস্য ঘের জবরদখলের চেষ্টা; থানায় অভিযোগ

--- পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মৎস্য ঘের জবরদখলের চেষ্টা ও জোরপূর্বক বাসা তৈরির অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় পাইকগাছা থানায়  শনিবার অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত জামসেদ মালীর ছেলে মোঃ জামাল উদ্দীন আহম্মেদ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বাড়ি সংলগ্ন চক্রবর্তী বিলে নিজেদের ১.৫৬ একর জমিতে মৎস্য ও ধান চাষ করে আসছে। যার দাগ নং-৫৩১,২০২৩, ও বিআরএস খতিয়ান নং-৩৩৯,৩৪০,৬১৬,১০৪৬। এমতাবস্থায় ১৫ মার্চ শনিবার সকাল সাড়ে ৮টায় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত ওয়াজেদ আলী গাজীর ছেলে মোঃ আজম আলী গাজী, লিয়াকত আলী গাজীর ছেলে মোঃ ইউনুস আলী গাজী গংরা উল্লেখিত মৎস্য ঘেরে অনাধিকার প্রবেশ করে জোর পূর্বক জমি দখল ও বাসা তৈরি করছিলো। এসময়ে জামাল উদ্দীন আহম্মেদসহ তাহার পরিবার বর্গ বাঁধা দিলেও আজম আলী গাজী কোনো কথার কর্নপাত না করে বাসা বাঁধার কাজ চলমান রাখে। এদিকে জামাল উদ্দীন কোনো উপায়ান্তর না পেয়ে থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আজম আলী গাজীকে বাসা না বাঁধার নির্দেশনা প্রদান করে আসেন। পাশাপাশি উভয় পক্ষের উক্ত জমি সংক্রান্ত সকল প্রকার দলিল পত্র নিয়ে আগামী সোমবার থানায় আসতে বলেন। এবিষয় বাদী জামাল উদ্দীন বলেন, আজম গাজী মূলত সুবিধাবাদী কখনো আওয়ামীলীগ কখনো বিএনপি প্রকৃত পক্ষে এ সুবিধবাদী একজন মানুষ। যখন যে দল আসে সে দলের লোক হয়ে সুবিধা ভোগ করে। প্রতিপক্ষ আজম গাজী জানান, এ জমিটা মূলত আমাদের পৈত্রিক সম্পত্তি একারনে আমরা বাসা তৈরী করছিলাম।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই
মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক
মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)