শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫
প্রথম পাতা » সাহিত্য » পাইকগাছায় বিশ্ব কবিতা দিবস পালিত
প্রথম পাতা » সাহিত্য » পাইকগাছায় বিশ্ব কবিতা দিবস পালিত
৩৬৩ বার পঠিত
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বিশ্ব কবিতা দিবস পালিত

 ---
পাইকগাছায় বিশ্ব কবিতা দিবস পালিত হয়েছে। ‘কবিতা রুখবেই গুজব এবং অসঙ্গতি’ এই শ্লোগানে বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে ২১ মার্চ  শুক্রবার সকাল ১১টায় নতুন বাজারস্থ সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের কার্যালয়ে কবিতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধুর উপস্থাপনায় বক্তব্য রাখেন, কবি রোজী সিদ্দিকী, রবেয়া আক্তার মলি, মিতু সেন, লিনজা আক্তার মিথিলা,পূষ্পিতা শীল জ্যতি, লাবিবা তাবাজুম লুবনা প্রমুখ।





আর্কাইভ