শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
রবিবার ● ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » আশাশুনিতে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » আশাশুনিতে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
২৪৩ বার পঠিত
রবিবার ● ২৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

---

আশাশুনি  : আশাশুনিতে যুবদলের সভাপতি কর্তৃক জামায়াত কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় উপজেলার টেকাকাশিপুর খেয়াঘাট এলাকায় ৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ মোশাররফ হোসেন, কাদাকাটি ইউনিয়ন জামায়াতের আমির আবু বকর সিদ্দিক, পেশাজীবি বিভাগের সভাপতি গোলাম মোস্তফা সরদার, যুব বিভাগের সভাপতি ইউনুছ আলী, আকবর আলী, সোনাভান বিবি, মনিরা বেগম প্রমুখ। বক্তাগণ বলেন, গত ২০ মার্চ সকালে টেকাকাশিপুর গ্রামের দাউদ সানার স্ত্রী সোনাভান বিবির সাথে পার্শ্ববর্তী আব্দুস সালামের জমির সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে কাদাকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল করিম সানা ঘটনাস্থলে এসেই সালামের পক্ষ নিয়ে সোনাভানের উপর হামলা করে রক্তাক্ত জখম করে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য বিকালে বসাবসির উদ্যোগ নিলে করিম সানা তার দলবল নিয়ে ফের হামলা করে। এতে সোনাভানের ছেলে কোহিনূর, আইনুর ও শাহিনুর বেধড়ক মারপিটের শিকার হয়ে রক্তাক্ত জখম হয়। গ্রামের মুরুব্বিরা থানায় না গিয়ে শান্তি পূর্ণ ভাবে মিমাংসার কথা বলেন, কিন্তু করিম সানা মামলার বাদীকে ভুল বুঝিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারসহ জামায়াতের ১২ কর্মী সমর্থকের বিরুদ্ধে বিএনপির অফিস ভাংচুর, সালামের স্ত্রী শেফালীর বাচ্চা নষ্ট করার মত ঘৃণ্য ও মিথ্যা অভিযোগ তুলে থানায় মিথ্যা এজাহার দায়ের করিয়ে নেয়। গ্রামের মহিলারা বলেন, করিম সানা লম্পট প্রকৃতির। সে দীর্ঘ দিন ধরে অসৎ উদ্দেশ্যে সালামের বাড়িতে যাতায়াত করে। মামলার পর থেকে তার লোকজন রাতে মহিলাদের উত্যক্ত করে যাচ্ছে। তাদের ভয়ে ভুক্তভোগিরা বাড়ি থেকে বের হতে পারছেনা। বক্তাগণ মিথ্যা মামলা থেকে ক্ষতিগ্রস্ত পরিবার সহ জামায়াতের ১২ নেতা-কর্মীদের অবিলম্বে অব্যাহতি দিতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।





অপরাধ এর আরও খবর

শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)