শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৩
প্রথম পাতা » অপরাধ » খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৩
৫৭৮ বার পঠিত
শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৩

 --- খুলনার শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে নগরীর শামসুর রহমান রোডে অভিযান চা‌লি‌য়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত ১ টা থেকে শুরু হয়ে ভোর সাড়ে ৬ পর্যন্ত চলে এ অভিযান। এ সময়ে গ্রেনেড বাবুর ঘর থেকে যৌথ বাহিনী নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে। এ ঘটনায় গ্রেনেড বাবুর পিতা, ভাই এবং ম্যানেজারের মাকে আটক করে তারা।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, গ্রেনেড বাবুর বাবা মিন্টু চৌধুরী, ছোটভাই রাব্বি চৌধুরী এবং ম্যানেজারের মা সুষমা রানী সাহা।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, রাত ১ টার দিকে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারের জন্য বাড়িতে পুলিশ, নৌবাহিনী এবং সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার বাড়ি থেকে যৌথ বাহিনীর সদস্যরা ১ টি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি এবং নগদ ১২ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপরে সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়ির কা‌ছে একটি মন্দিরের পাশে ওই সন্ত্রাসীর ম্যানেজার সৌরভ এবং সোহাগের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে মাদক বিক্রির ২৬ লাখ টাকার এবং ভারতীয় ৪ হাজার ২৪০ রুপি উদ্ধার করা হয়। এ সময়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের মাকে আটক করে থানায় নেওয়া হয়ে‌ছে।

তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় খুলনা থানায় একটি মামলা হবে। ওই মামলায় গ্রেনেড বাবুর ছোটভাই রাব্বি চৌধুরী এবং তার পিতা মিন্টু চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হবে। আর সৌরভ এবং সোহাগের মা সুষমা রানী সাহাকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার দেখানো হবে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু

আর্কাইভ