বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ৩ মামলায় আ’লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে
নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ৩ মামলায় আ’লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

ফরহাদ খান, নড়াইল ; বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার তিনটি মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৮ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে লোহাগড়া আমলী আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরী এ আদেশ দেন। এ সময় আদালত চত্বরে সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনীর কঠোর তৎপরতা লক্ষ্য করা গেছে।
নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক বলেন, গত বছরের ৪ আগস্ট নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৮ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।






পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ 