শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » আগামীদিনের শিশুরা নতুন বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলবে - প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা
প্রথম পাতা » শিক্ষা » আগামীদিনের শিশুরা নতুন বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলবে - প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা
৫৫২ বার পঠিত
শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামীদিনের শিশুরা নতুন বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলবে - প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

 ---
মাগুরা প্রতিনিধি : আগামীদিনের শিশুরা নতুন বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলবে। আপনারা শিশুদের সাথে ভালো আচরণ করুন। আনন্দের সাথে শিশুর বিকাশ ঘটে। শিশুর প্রতি সকল সহিংসতা রোধে আমাদের কাজ করতে হবে। সবার সহযোগিতা পেলে একটি প্রতিবন্ধী শিশুও সমাজে ভালোভাবে বেড়ে উঠতে পারে। মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার বিকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশে এ কথাগুলো বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন পোদ্দার। মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ড.মো: শফিকুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো: জয়নাল আবেদীন, মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের ও জেলা শিক্ষা অফিসার মো: আমিরুল ইসলামসহ ৪ উপজেলার এটিও,ইউআরসি ইন্সটাক্টর, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান,অভিভাবক ও শিশু শিক্ষাথীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আর্দশ বির্তক সংঘের সদস্যরা “প্রাথমিক শিক্ষকদের শিখন কার্যক্রমে অনিহা ও শিশু বান্ধব শিক্ষা প্রদ্ধতির অভাবই বাংলাদেশের প্রাথমিক শিক্ষা পিছিয়ে পড়ছে ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বির্তক প্রতিযোগিতায় অংশ নেয়। শেষে মাগুরা শিল্পকলা একাডেমীর প্রতিশ্রুতিশীল শিশুরা একক নৃত্য,দলীয় নৃত্য,আবৃত্তি,গান ও কৌতুক পরিবেশন করে । এর আগে শনিবার সকালে মাগুরা জেলা অডিটেরিয়ামে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাগুরার ৪ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।





শিক্ষা এর আরও খবর

মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)