সোমবার ● ৫ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩
কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩
ফরহাদ খান, নড়াইল ; নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া চরকান্দিপাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে একটি পাইপগান, গুলি এবং বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসহ তিনজন আটক করা হয়েছে। সোমবার (৫ মে) ভোরে জাহিদ শেখের বাড়িতে এ অভিযান চালানো হয়।
এ ঘটনায় কলাবাড়িয়া চরকান্দিপাড়ার জলিল শেখের ছেলে জাহিদ শেখ (৫০), হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ (৪৫) ও মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখকে (৪০) গ্রেফতার করা হয়।
এ অভিযানে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, একটি বল্লম, দু’টি ছ্যানদা (ধারালো দা), তিনটি চায়নিজ কুড়াল, পাঁচটি টেটা, সাতটি চাপাতি ও দশটি রামদা উদ্ধার করা হয়।
কালিয়া সেনা ক্যাম্প জানায়, গোয়েন্দা সূত্রে বেশ কিছুদিন ধরেই খবর আসছিল যে; আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়া এলাকায় কয়েকটি স্থানীয় গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়ছে। অস্ত্রের মহড়া, হুমকি ও সংঘর্ষের প্রস্তুতির পরিপ্রেক্ষিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। রোববার গভীর রাতে শুরু হওয়া এ অভিযান সোমবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়। গ্রেফতারকৃতদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদসহ আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া ওই এলাকার সন্দেহভাজন মাহবুবের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও পরিচালিত হবে, যা সমাজে সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানায় সেনাবাহিনী।
নড়াগাতী থানার ওসি শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।






ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার
মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ
মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ আটক ২
আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা 