মঙ্গলবার ● ৬ মে ২০২৫
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
পাইকগাছায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
চলতি বোরো মৌসুমে খুলনার পাইকগাছায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৬ মে মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে পাইকগাছা খাদ্য বিভাগ ৪২৩ মেট্রিক টন অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা সরকারিভাবে নির্ধারিত হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে সংশ্লিষ্ট খাদ্য বিভাগ।
ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা আলমগীর হোসেন, খাদ্য পরিদর্শক দেবলা শীল, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, উপ সহকারী কৃষি কর্মকর্তা কমলেশ দাশ, শাহেদুজ্জামান বাবু, মাহবুবুর রহমান, কৃষক আব্দুল খালেক, বিশ্বনাথ দাশ, অনাথ বন্ধু মন্ডল, ভবতোষ বাছাড়, আব্দুল মালেক, প্রণব সরদার, সুভাষ সরকার প্রমুখ।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 