শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ৭ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাসের মৃত্যু
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাসের মৃত্যু
২৫৬ বার পঠিত
বুধবার ● ৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাসের মৃত্যু

---
মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাস (৩৩) মারা গেছেন। বুধবার দুপুর ১টার দিকে মৃত অবস্থায় তাঁকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ্য অবস্থায় তাঁকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবার ও জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, পদাধিকার বলে অনামিকা দাস মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার একটি বৈঠক ছিল। জেলা প্রশাসকের সভাপতিত্বে ওই বৈঠক চলাকালীন অজ্ঞান হয়ে পড়েন অনামিকা দাস। তখন তাঁকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তির পর তাঁকে বেশকিছু পরীক্ষা করার পরামর্শ দেন চিকিৎসক। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই ওই কর্মকর্তা বাসায় ফিরে যান। সকালেও তিনি একদফা হাসপাতালে গিয়েছিলেন কিছু পরীক্ষা করাতে। এরপর আবার বাসায় ফিরে আসেন।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন  বলেন, দুপুর ১টার দিকে মৃত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। মঙ্গলবার রাতে অজ্ঞান অবস্থায় প্রথম তাঁকে হাসপাতালে আনা হয়। তখন তাঁকে ভর্তি করা হয়েছিল। উপসর্গ দেখে চিকিৎসকদের ধারণা তিনি ব্রেইন স্টোকের কারণে মারা গেছেন।
অনামিকা দাস রাজবাড়ি জেলার বানিবহ গ্রামের নির্মল কুমার দাসের মেয়ে। ২০১৯ সালে জেলা ক্রীড়া কর্মকর্তা হিসেবে মাগুরায় কর্ম জীবন শুরু করেন। চাকরি শুরুর পর থেকে একটানা তিনি মাগুরাতেই কর্মরত ছিলেন। তাঁর স্বামী কৌশিক কুমার দাস খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। এই দম্পতির ২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

প্রাণকৃষ্ণ দাশকে আহ্বায়ক ও হিমাদ্রীকে সদস্য সচিব করে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন প্রাণকৃষ্ণ দাশকে আহ্বায়ক ও হিমাদ্রীকে সদস্য সচিব করে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার  বিতরণ মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান

আর্কাইভ