শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

SW News24
সোমবার ● ১২ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় বিএনপি’র ১২নেতা-কর্মীর নামে চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় বিএনপি’র ১২নেতা-কর্মীর নামে চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
৩২১ বার পঠিত
সোমবার ● ১২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বিএনপি’র ১২নেতা-কর্মীর নামে চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 

 

 ---

 পাইকগাছায় উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক,পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, যুবদল নেতা ইমরান হোসেনসহ ১২নেতা-কর্মীর নামে চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও দখলবাজ-চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা সদরে ব্যানার-প্লাকাড নিয়ে হাজারো প্রতিবাদী নারী-পুরুষ এ কর্মসূচি’তে যোগ দেয়। পরবর্তীতে বিক্ষোভ মিছিল সহকারে পৌরসভা চৌরাস্তা মোড়ে পৌঁছে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সাবেক সদস্য আক্তারুজ্জামান বাবু ও রশীদুজ্জামানকে জড়িয়ে বলেন, এক সময়ের সন্ত্রাসী সংগঠন মৃনাল বাহীনির নেতা সত্যজিৎ-শিবপদ উপজেলা বিএনপি’র শীর্ষ এক নেতার আশ্রয় ও ইন্ধনে এ হয়রানী মূলক মামলাটি করেছেন। এতে সহযোগীতা করেছেন লতার দখলবাজ এক নেতা আবু মুছা। বক্তারা অভিযোগ করেন, এ বাহিনী সবুজ মৎস্য খামারের ৭শত বিঘার চিংড়ি ঘের দখল করতে ব্যর্থ হয়ে এসএম এনামূল-আসলামসহ ১২ নেতা-কর্মীর নামে এ মামলা করছেন। এছাড়া শ্রমিকলীগ নেতা অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড স্বপ্নীল’কে পুলিশ গ্রেপ্তার করলে তাকে ছাড়ানোর জন্য বিএনপি’র শীর্ষ নেতার তদবীরসহ দখলবাজ-সন্ত্রাসী কর্মকান্ডের কারনে বিএনপির তৃনমুল নেতা-কর্মীরা বিভ্রান্তিতে পড়েছেন। সমাবেশে এসব চিহ্নিত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করা হয়।

জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে জেলাও উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন এসএম ইমদাদুল হক, শেখ ইমদাদুল ইসলাম, তৌহিদুজ্জামান মুকুল, বেনজীর আহমেদ লাল,সাবেক কাউন্সিল কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, ষোলআনা ব্যবসায়ী সমিতি লিঃ সভাপতি জিএম শুকুরুজ্জামান, অবঃ প্রধান শিক্ষক জয়দেব কুমার রায়,মাষ্টার আঃ গফুর,যজ্ঞেশ্বর কার্তিক, ইউনুছ মোল্লা,ব্যবসায়ী শিবপদ মন্ডল, মৎস্য আড়ৎদারি সমিতির সাধারন সম্পাদক বিল্লাল হোসেনসহ অনেকে।





রাজনীতি এর আরও খবর

দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময় নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়
মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)