মঙ্গলবার ● ৩ জুন ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল কর্তৃক বাস্তবায়িত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। স্যানেটারি ইন্সট্রাক্টর উদয় কুমার মন্ডল এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, অধ্যক্ষ আজহার আলী, সহকারী অধ্যাপক গাজী নুর মোহাম্মদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, এসআই নূর আলম, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সুপার আব্দুর রহমান, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, আবুল হাশেম, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, শিক্ষার্থী প্রার্থনা মন্ডল, সাজেদুর রহমান। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্যের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।






ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা 