শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১৫ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় দিনের বেলা মোটরসাইকেল ছিনতাই
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় দিনের বেলা মোটরসাইকেল ছিনতাই
৩২৯ বার পঠিত
রবিবার ● ১৫ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় দিনের বেলা মোটরসাইকেল ছিনতাই

  ---পাইকগাছায় দুষ্কৃতিকারী কর্তৃক মোটরসাইকেল ছিনতাই এর ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে। থানা অভিযোগ সুত্রে জানা গেছে, ১৩ জুন বিকাল ৫টায় উপজেলার গদাইপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কাজী আবুল বাশারের পুত্র কাজী মাহবুব রহমান তার বন্ধু মেহেদীকে নিয়ে মটর সাইকেলে পাইকগাছায় রওনা দেয়। উপজেলার গদাইপুর ফুটবল খেলার মাঠের পাশে পৌছালে পুর্বে ওত পেতে থাকা চেচুয়া গ্রামের সায়েদ মোড়ল, মাসুম মিস্ত্রি, মেহেদী হাসান, সজীব, শামিম ওসমান তকিয়া গ্রামের সাকিবসহ দুষ্কৃতিকারীরা মটর সাইকেলের গতি রোধ করে গালিগালাজ করতে থাকে। সংবাদ পেয়ে মাহবুবের বন্ধু পরশ ঘটনাস্থলে আসলে তাদের কাছে রাখা রড, হাতুড়ি, ছুরি, লাঠি নিয়ে আক্রমণ করে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে মাহবুবের কাছে থাকা মোটরসাইকেল হিরো ডিলাক্স যাহার নাম্বার ১২-৯৬৯৯ গাড়িটি ছিনতাই করে নিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মারপিটে পরশসহ অন্যরা আহত হয়। এ ঘটনায় পরশ একটি জিডি ও কাজী মাহবুব রহমান বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমান জানান, এ বিষয়ে জিডি হয়েছে এবং অভিযোগও পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ