শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১৫ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বিকাশ এজেন্টকে মারপিট করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক এক
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বিকাশ এজেন্টকে মারপিট করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক এক
৩২৮ বার পঠিত
রবিবার ● ১৫ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বিকাশ এজেন্টকে মারপিট করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক এক

--- খুলনার পাইকগাছায়  বিকাশ এজেন্টকে মারপিট করে ৩ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে জনতা গনধোলাই দিয়ে তুহিন দাস (৩৫)  নামে এক  যু্বককে পুলিশে দিয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রাড়ুলীর দিঘিরপাড়ের কাছে এ ঘটনা ঘটেছে। ব্যবসায়ী সাধন দেবনাথ ( ৪৭)  রাড়ুলীর অনিল দেবনাথের ছেলে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন তুহিন দাসকে রবিবার বেলা ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সে রাড়ুলীর ষষ্ঠীতলার বিমল দাসের ছেলে।
সাধন দেবনাথ জানান, রাড়ুলীর বাঁকা বাজারে আমার মোবাইল বিকাশ এজেন্ট’র প্রতিষ্ঠান রয়েছে। আমি প্রতিদিনের ন্যায় শনিবার রাত  সাড়ে ১০ টার দোকান বন্ধ করে বাইসাইকেলে বিজ্ঞানী স্যার পিসি রায়ের বাড়ি অভিমুখে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আমি দিঘিরপাড়ের কাছে পৌঁছানো মাত্রই পাশের বাগান থেকে হঠাৎ করে ৩/৪ ব্যক্তি সাইকেলের গতিরোধ করে ঘিরে ফেলে। এক পর্যায়ে দুর্বত্তরা আমার  মাথা,বাম ঘাড় ও হাঁঠুতে হাঁতুড়ি পেটা করে জখম করে প্রায় ৩ লাখ টাকা, ১টি টার্স মোবাইল ও ২টি বার্টন মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় আমি চিৎকার দিলে লোকজন ছুটে এসে তাড়া করে একটি চাকুসহ তুহিন দাস নামে এক জনকে আটক করে গণধোলাই দিয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে দেয়। বাকীরা প্রায় ৩ লাখ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে রাড়ুলী ক্যাম্প পুলিশের আইসি এসআই খায়রুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তুহিন দাসকে পুলিশ হেফাজতে নিয়ে ঐ রাতেই  চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

থানার ডিউটিরত পুলিশ অফিসার এসআই নূর আলম জানান, এ ঘটনায় তুহিন দাস নামে এক যুবক পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে।  থানায় মামলার প্রস্তুতি চলছিল।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)