শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ইজিবাইক চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ইজিবাইক চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
১১৫ বার পঠিত
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ইজিবাইক চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

---নড়াইল প্রতিনিধি; নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া তেলপাম্প এলাকায় ইজিবাইক চালক দুলু শেখকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে প্রতিপক্ষরা হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত দুলু শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত দুলু দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের হিরু শেখের ছেলে। এ ঘটনায় আজ সোমবার লোহাগড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত দুলু ও তার পরিবারের সদস্য জানান, গত ৪ জানুয়ারি বিকেলে লোহাগড়ার লক্ষ্ণীপাশা বাসস্ট্যান্ড থেকে দিঘলিয়া যাওয়ার উদ্দেশ্যে রাজুপুর গ্রামের রাকিব মন্ডলসহ (২৮) তার সহযোগী অজ্ঞাত ৩ থেকে ৪জন ব্যক্তি দুলু শেখের ইজিবাইক ভাড়া নেন। ইজিবাইক ভাড়া নেয়া ব্যক্তিরা দিঘলিয়া তেলপাম্প এলাকায় কবরস্থানের কাছে পৌঁছালে দুলু শেখের ওপর হামলা চালায়। পূর্বপরিকল্পিত ভাবে ওইস্থানে থাকা নোয়াগ্রামের মুজিবর শেখ, আবু সাইদ শেখ, মাহাবুর শেখ, তুষার শেখের স্ত্রী রোকেয়া বেগম জান্নাত ইজিবাইক চালক দুলু শেখকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং রড় দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।

এ সময় হামলাকারীরা দুলু শেখের কাছ থেকে চার হাজার টাকা এবং ইজিবাইকটি ছিনিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)