বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় যৌথ অভিযানে ১১ ইটভাটায় ২৫ লক্ষ টাকা জরিমানা
মাগুরায় যৌথ অভিযানে ১১ ইটভাটায় ২৫ লক্ষ টাকা জরিমানা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বুধবার দিনব্যাপী সদর উপজেলার পাতুড়িয়া, বাগবাড়িয়া ও আড়পাড়া গ্রামে অবস্থিত ১১টি ইটভাটায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাফাত আল মেহেদী ও আমিনুল ইসলাম।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা সহায়তা প্রদান করেন। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী মোট ২৫ লক্ষ ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় প্রসিকিউশন দাখিল করেন শোয়াইব মোহাম্মদ শোয়েব, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, মাগুরা।
অভিযান শেষে সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের পরিবেশ আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। ভবিষ্যতে আইন লঙ্ঘন করা হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন থেকে সতর্ক করা হয়।






নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 