শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় যৌথ অভিযানে ১১ ইটভাটায় ২৫ লক্ষ টাকা জরিমানা
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় যৌথ অভিযানে ১১ ইটভাটায় ২৫ লক্ষ টাকা জরিমানা
২৬৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় যৌথ অভিযানে ১১ ইটভাটায় ২৫ লক্ষ টাকা জরিমানা

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় বুধবার  দিনব্যাপী সদর উপজেলার পাতুড়িয়া, বাগবাড়িয়া ও আড়পাড়া গ্রামে অবস্থিত ১১টি ইটভাটায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাফাত আল মেহেদী ও আমিনুল ইসলাম।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা সহায়তা প্রদান করেন। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী মোট ২৫ লক্ষ ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় প্রসিকিউশন দাখিল করেন শোয়াইব মোহাম্মদ শোয়েব, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, মাগুরা।
অভিযান শেষে সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের পরিবেশ আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। ভবিষ্যতে আইন লঙ্ঘন করা হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন থেকে সতর্ক করা হয়।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১ মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি
মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার

আর্কাইভ