শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১৫ জুন ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » কালিয়ায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » রাজনীতি » কালিয়ায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
২৫৬ বার পঠিত
রবিবার ● ১৫ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালিয়ায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

---
নড়াইল প্রতিনিধি; স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নড়াইলের কালিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত কালিয়া বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন-যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন-জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাক্তার আহমেদ শফিকুল হায়দার পারভেজ। বিশেষ বক্তা ছিলেন-যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

বিশেষ অতিথি ছিলেন-নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি জুলফিকার আলী মন্ডল, অধ্যাপক বি এম নগিব হোসেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সুকেশ সাহা আনন্দ, বিএনপি নেতা রবিউল ইসলাম সাগর, কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, কালিয়া উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিটু।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন-কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, জাসাসের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর স ম ইকরাম রেজা, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক এম রেজাউল করিম, যুবদল নেতা রবিউল ইসলাম সাগরসহ অনেকে।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ ধারণ করে দলকে শক্তিশালী করতে হবে। আগামি সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। নড়াইল জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে বক্তারা আরো বলেন, দলে যারা গ্রুপিং সৃষ্টি করেছেন; তৃণমূল নেতাকর্মীরা ইতোমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছেন। গ্রুপিং সৃষ্টিকারীদের পরিণতি ভালো হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

এদিকে, টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে পিরোলী এলাকা থেকে ৪০০ শতাধিক মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনে প্রায় দুই হাজার নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ