সোমবার ● ২৩ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে অজ্ঞাত কঙ্কাল, মাথার খুলি ও নারীর পোশাক উদ্ধার
নড়াইলে অজ্ঞাত কঙ্কাল, মাথার খুলি ও নারীর পোশাক উদ্ধার

নড়াইল প্রতিনিধি ; নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা-কোলা এলাকার তিল ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় কঙ্কাল, মাথার খুলি, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কঙ্কালসহ মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার দুপুরে বয়রা গ্রামের বর্ষাচাষি সাখাওয়াত হোসেনসহ শ্রমিকরা তিল কাটতে গেলে ওই জমিতে কঙ্কাল, মাথার খুলি, লম্বা চুল, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক (সালোয়ার ও কামিজ) দেখতে পান। জমির বিভিন্ন অংশে অঙ্গ-প্রত্যঙ্গগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। বিষয়টি লোহাগড়া পুলিশকে জানালে তারা এসে তা উদ্ধার করে। লম্বা চুল ও নারীর পোশাক দেখে পুলিশসহ গ্রামবাসীদের ধারণা, এটি কোনো নারীর মরদেহ। তবে কতদিন আগে তিল ক্ষেতে কে বা কারা এই মরদেহ বা কঙ্কাল ফেলে গেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর মরদেহ। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা
মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তান নিয়ে অসহায় ফারহানা
মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন 