শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
সোমবার ● ২৩ জুন ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে কাব কার্নিভাল-২০২৫ উদযাপন
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে কাব কার্নিভাল-২০২৫ উদযাপন
৩৫৯ বার পঠিত
সোমবার ● ২৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে কাব কার্নিভাল-২০২৫ উদযাপন

---
মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে সারা দেশের ন্যায় মাগুরাতে ও “চলো আনন্দে মাতি, কাব কার্নিভালে একসাথে হাঁটি” এই প্রতিপাদ্য নিয়ে সোমবার  দিনব্যাপী আয়োজিত হলো কাব কার্নিভাল-২০২৫।

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), মাগুরা প্রাঙ্গণটি এদিন রঙিন হয়ে ওঠে কাব শিশু স্কাউটদের উপস্থিতি, শপথ গ্রহণ,প্রার্থনা সংগীত ও মনোজ্ঞ পরিবেশনায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপারিনটেনডেন্ট, পিটিআই মাগুরা, দেলোয়ারা কুলসুম, জেলা শিক্ষা অফিসার;মোঃ আলমগীর কবীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হাসিবুল হাসান, সভাপতি, বাংলাদেশ স্কাউটস, মাগুরা সদর উপজেলা।

দিনব্যাপী আয়োজনে ছিল প্রার্থনা সংগীত, শপথ গ্রহণ, আনন্দ শোভাযাত্রা, স্কাউটিং কার্যক্রম প্রদর্শনী, খেলাধুলা ও সৃজনশীল ইভেন্ট। মাগুরা সদর উপজেলার ৩২টি ইউনিট থেকে ২৯ ইউনিট  অংশ নেয়।

উল্লেখযোগ্যভাবে, দেশের প্রতিটি জেলার মতো মাগুরাতেও আয়োজিত এই কাব কার্নিভালের জাতীয় উদ্বোধন করেন বাংলাদেশের নোবেল বিজয়ী ও বাংলাদেশ স্কাউটসের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

আয়োজকরা জানান, এই কার্নিভালের মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে স্কাউটিংয়ের নৈতিকতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও সৃজনশীলতাকে ছড়িয়ে দেওয়া হয় যা আগামীর নেতৃত্ব গঠনে সহায়ক ভূমিকা রাখবে।





শিক্ষা এর আরও খবর

খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)