বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি : “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৭ দিনব্যাপী শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি রেলি বের হয়। রেলি শেষে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন। পরে সিভিল সার্জন ডা. শামীম কবিরের সভাপতিত্বে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব সানজিদা শারমিন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা তথ্য অফিসার পাভেল দাস, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা সুষম খাদ্য গ্রহণ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ, শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।






পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার 