মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে গ্রাম আদালতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা
নড়াইলে গ্রাম আদালতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

নড়াইল প্রতিনিধি :নড়াইলে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এছাড়া বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা তথ্য অফিসার রোস্তম আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক জেনারুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক জাহিদুল ইসলামসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার নুরেন মায়িশা খান, ওয়েভ ফাউন্ডেশনের সদর উপজেলা সমন্বয়কারী ওমর ফারুক, লোহাগড়া উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, কালিয়া উপজেলা সমন্বয়কারী বাকিয়া সুলতানা নিলাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা, গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ পেশ করেন।






শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ 