রবিবার ● ২৯ জুন ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা জেলা কারাগারের উদ্যোগে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ
মাগুরা জেলা কারাগারের উদ্যোগে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ

মাগুরা প্রতিনিধি :মাগুরা জেলা কারাগারের উদ্যোগে রহমানিয়া আরাবিয়া এতিমখানা মাদ্রাসা, মাগুরায় এতিমদের মাঝে শুভেচ্ছা স্বরূপ আম, কাঠাল, কলা, দুধ, চাউল, মশুরের ডাল, ও মিস্টি বিতরন করা হয়। রবিবার সকালে মাগুরার জেল সুপার শেখ মহিউদ্দিন হায়দার
মাগুরা প্রেসক্লাবের, সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, উপস্থিত থেকে এতিমদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন। মাগুরা জেলখানার জেলার আবিদ আহমেদ, ডেপুটি জেলার জাহিদ হাসান, মাগুরা রহমানিয়া আরাবিয়া এতিমখানা মাদরাসার পরিচালক হাফেজ মোঃ মাহবুবুর রহমান,সহকারি শিক্ষক মাওঃ রাকিবুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। মাগুরা জেলখানার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান তার বক্তব্যে মাগুরা জেলখানা কতৃপক্ষকে এ ধরনের মানবিক কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান। তিনি বলেন, মাগুরা জেলখানা এতিমদের জন্য যা করছেন তা উদাহরণ হয়ে এবং অন্যান্য জেলখানাকে অনুপ্রানিত করবে। জেল সুপার শেখ মহিউদ্দিন হায়দার তার বক্তব্যে বলেন, আগামীতে মহাকারা পরিদর্ষক মহদয়ের সহযোগিতায় এ ধরনের মানবিক কাজ করে যাবেন। তিনি সবাইকে মানুষের জন্য কাজ করার আহবান জানান।






পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ 