সোমবার ● ৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যৌন নিপিড়ন মামলায় গ্রাম ডাক্তার আটক
পাইকগাছায় যৌন নিপিড়ন মামলায় গ্রাম ডাক্তার আটক

পাইকগাছায় ৫ বছরের শিশুকে যৌন নিপিড়নের ঘটনায় গ্রাম ডাক্তার মহানন্দ মহলদার (৫৬) কে পুলিশ গ্রেফতার করেছে। ৫ জুলাই শনিবার রাতে শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছে। গ্রেফতারকৃত মহানন্দকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শামীম রেজা জানান, গ্রাম ডাক্তার মহানন্দের প্রায় সময় শিশুর পিতার বাড়িতে যাতায়াত ছিল। ২ জুলাই বৃহষ্পিতিবার শিশুর পিতা রাস্তার দিকে গেলে মহানন্দ মহলদার মোবাইল দেখার প্রলোভন দেখিয়ে শিশুটিকে কাছে টেনে নেয়। পরে তার গায়ে ও গোপন অঙ্গে হাত দেয়ার সময় তার মা দেখতে পায়। এ সময় শিশুর পিতা বাড়ি আসলে শিশুটির মা সব খুলে বলে।এ ঘটনায় পিতা থানায় অভিযোগ করে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় থানা পুলিশ মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়। মামলা নম্বর ৮।
পাইকগাছা থানার (ওসি) তদন্ত ঈদ্রিসুর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড 