মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক ৩
পাইকগাছায় অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক ৩
খুলনার পাইকগাছায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকদ্রব্য সহ ৩ জনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামের রসময় বিশ্বাসের বাড়িতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ১টি দেশীয় পাইপগান, ৫ টি তাজা ককটেল বোমা, ১৫০ গ্রাম গান পাউডার, ককটেল তৈরির দ্রব্য সামগ্রী, মাদক সেবনের দ্রব্যসামগ্রী, মোবাইল ফোন ৩ টি এবং ৩টি এনআইডি কার্ডসহ তিন জনকে আটক করে।
আটককৃতরা হলেন, উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের মৃত অমূল্য বিশ্বাসের পুত্র রসময় বিশ্বাস (৫৫) ও তার পুত্র প্রীতম বিশ্বাস (৩০),একই গ্রামের নির্মল চন্দ্র বিশ্বাসের পুত্র দেবব্রত বিশ্বাস (৩৮) ।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, তাদের বিরুদ্ধে ১৮০৮ অস্ত্র নিয়ন্ত্রন আইনে ১৯ (ক) ধারা ও বিষ্ফোরক আইনের ৫ ধারায় মামলা হয়েছে। মামলা নং-১০ ও ১১।






শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার
পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ 