শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ৮০ বছরের ভোগ দখলী সম্পত্তি জবর-দখলের পাঁয়তারা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ৮০ বছরের ভোগ দখলী সম্পত্তি জবর-দখলের পাঁয়তারা
২৪২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ৮০ বছরের ভোগ দখলী সম্পত্তি জবর-দখলের পাঁয়তারা

---  পাইকগাছায় দীর্ঘ ৮০ বছরের দখলী শরিক সম্পত্তি জবর-দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এবিষয়ে ইউনিয়ন পরিষদের শালিস না মেনে প্রতিপক্ষ ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জড়িয়ে আদালতে মামলা করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগে জানাগেছে, উপজেলার দেলুটী ইউনিয়নের সৈয়দখালী মৌজায় ১৬ মে ১৯৪৫ সালে ১৩৭৬ নং দলিল মুলে মৃত আলী আকবার শেখ ও মৃত ইসমাইল শেখ যৌথ মালিকানায় এস এ ৮৬ খতিয়ানের ৪২৯ দাগে ১ একর ৫৪ শতক জমি মৃত কাশেম শেখের নিকট থেকে ক্রয় করেন। সে থেকে উভয় পরিবার ঘর বাড়ি তৈরি করে গাছ গাছালী রোপন করে শান্তিপূর্ণ বসবাস করতে থাকে। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড ২২১/৬৭-৬৮ নং এল এ কেসে উক্ত ৪২৯ দাগের ১ একর ৫৪ শতক জমির মধ্যে ১ একর ১০ শতক জমি অধিগ্রহণ করেন। অবশিষ্ট ৪৪ শতক ও সেটেলমেন্ট প্রাপ্ত মোট ৬২ শতক জমি উভয়ের ওয়ারেশগণ ভোগ দখল করে আসছে। এদিকে আলী আকবারের ওয়ারেশরা সেটেলমেন্ট জরিপ চলাকালীন সময়ে ইসমাইলের ওয়ারেশদের উপেক্ষা করে কর্মকর্তাকে ভুল বুঝিয়ে নিজেদের নামে একতরফা ভাবে রেকর্ড করে নেয়। যা ইসমাইলের ওয়ারেশদের সাথে প্রতারনা ও বিশ্বাসঘাতকতার সামিল। তারা একদিকে অধিগ্রহণকৃত সম্পত্তির টাকা উত্তলন করেছেন। অপরদিকে বক্রি সমুদয় সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করার পায়তারা করছে। জবর দখলের পাঁয়তারা খবর জানতে পেরে ৮ এপ্রিল মৃত ইসমাইল শেখের পুত্র আবু তালেব ও ওমর আলী শেখের পক্ষে ফজলুর রহমানের পুত্র নওয়াজ আলী শেখ বাদী হয়ে লিয়াকত শেখ, মুর্শিদুল শেখ ও আল-আমীন শেখ কে বিবাদী করে ইউনিয়ন পরিষদে শালিসি মামলা করে। পরিষদ অভিযোগ পেয়ে গত গত ৪ জুন বিচারে দিন ধার্য্য করে উভয় পক্ষকে নোটিশ করে। বিচারের দিন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে উভয় পক্ষের কাগজ পত্র পর্যালোচনা করে ১৫ জুন শালিসের রায় প্রদান করেন। এর মধ্যে ১ জুন আকবারগং ইসমাইল গংদের দখলী সম্পত্তি দখল করতে যেয়ে পুকুরের মাছ, গাছের নারকেল লুটপাট করে।   এক সপ্তাহ পর আবারও জোরপূর্বক ঘেরের মাছ লুটপাট করে ঘর তৈরি করে।

দেলুটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুকুমার কবিরাজ জানান,পরিষদে অভিযোগের কাগজপত্র দেখে শালিস করেছি। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ আমাকে জড়িয়ে আদালতে মামলা করেছে। পাইকগাছা থানার এস আই আনিস জানান, থানায় লিখিত অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শনে যায়। উভয় পক্ষকে শান্তিপূর্ণ বসবাস করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সকল কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ