শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর স্বজনদের মারামারি দেখে বৃদ্ধার মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর স্বজনদের মারামারি দেখে বৃদ্ধার মৃত্যু
২০৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর স্বজনদের মারামারি দেখে বৃদ্ধার মৃত্যু

 ---খুলনার পাইকগাছা হাসপাতালে তুচ্ছ ঘটনা নিয়ে দুই রোগীর স্বজনদের মারামারি দেখে হার্ট অ্যাটাকে খুকুমনি বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার আলমতলা গ্রামের মৃত হোসেন আলী মালির ছেলে মকছেদ মালি বুধবার ১৬ জুলাই বুধবার সকালে স্ট্রোকজনিত কারণে হাসপাতালে ভর্তি হন। তিনি রোগীর বেড না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে উপজেলার আরাজি ভবানীপুর গ্রামের আলী সানার স্ত্রী খুকুমনি বেগম (৭৫) পেটে ব্যথা ও হাই ডায়াবেটিস নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনিও বেড না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন।

 মৃত খুকুমনির ছেলে হাফিজুল ইসলাম সানা জানান, আমার অসুস্থ মা প্রসাব পরীক্ষা করানোর জন্য বাথরুমে যায়। সেখানে থেকে ফেরার সময় ওনার পায়ে লেগে মকছেদ মালির টেবিল ফ্যানের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় রোগী মকছেদের স্বজনরা আমাদের গালাগাল করে। বিষয়টি আমি প্রতিবাদ করলে তারা কয়েকজন মিলে আমাকে ও আমার বোনকে বেদম মারধর করে। এক পর্যায়ে মারপিট দেখে আমার মা মারা যায়।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সঞ্জয় কুমার মন্ডল জানান, মৃত খুকুমনি সকালে হাসপাতালে ভর্তি হয়। দুই রোগীর স্বজনের মারামারি দেখে হার্ট অ্যাটাকে খুকুমনি মারা গেছেন বলে মনে হয়েছে।

 হাসপাতালের মারামারির ঘটনা শুনে পাইকগাছা থানা পুলিশ নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন। মারামারির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ