শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ২০ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় দেশীয় অস্ত্র রেখে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন; মূল ষড়যন্ত্রকারীর গ্রেফতারের দাবি
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় দেশীয় অস্ত্র রেখে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন; মূল ষড়যন্ত্রকারীর গ্রেফতারের দাবি
২৪৬ বার পঠিত
রবিবার ● ২০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় দেশীয় অস্ত্র রেখে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন; মূল ষড়যন্ত্রকারীর গ্রেফতারের দাবি

---

 খুলনার পাইকগাছা উপজেলার মঠবাটী গ্রামে একটি কাঠের ঘরে দেশীয় অস্ত্র ও বোমা সদৃশ বস্তু রেখে রসময় বিশ্বাস, প্রীতম বিশ্বাস ও দেব্রত বিশ্বাসকে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও পরিকল্পিতভাবে ফাঁসানো  ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২০ জুলাই রবিবার বিকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম। তিনি বলেন, নিরীহ মানুষদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়ে তাদের সামাজিক ও পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মানববন্ধনে রসময় বিশ্বাসের স্ত্রীসহ এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা মূল ষড়যন্ত্রকারী দীলিপ বিশ্বাস ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, রসময় বিশ্বাসসহ অভিযুক্ত ব্যক্তিরা এলাকার সম্মানিত ও নিরীহ মানুষ। মূলত ঘের জবরদখল সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে অস্ত্র ও বোমা রেখে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ ধরনের ষড়যন্ত্র সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে বলে মন্তব্য করেন তারা। মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের আহ্বান জানান এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

 

 

 





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড
পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)