বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় স্বপ্নপূরণ কল্যান সংস্থার দুস্থদের মাঝে চাউল বিতরণ
মাগুরায় স্বপ্নপূরণ কল্যান সংস্থার দুস্থদের মাঝে চাউল বিতরণ
মাগুরা প্রতিনিধি: মাগুরায় স্বপ্নপূরণ কল্যান সংস্থা নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এলাকার বঞ্চিত ও দুস্থ মহিলাদের মধ্যে চাউল বিতরণ করেন।
বৃহস্পতিবার সকালে মাগুরার পারনান্দুযালী তাদের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসুচি শুরু করা হয়। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিশর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে মাগুরা রেডক্রীসেন্ট এ-র ভাইস চেয়ারম্যান মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ কুতুব উদ্দিন উপস্থিত থেকে দুস্থদের হাতে চাউল তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি নজরুল ইসলাম মিশর, প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তাদের কার্যক্রমে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি চাঁদনী ইসলাম। অনুষ্ঠােনে শতাধীক দুস্থ মহিলার মাঝে চাউল বিতরণ করা হয়। সংগঠনটি সমাজ উন্নয়নে গাছের চারা বিতরণ, মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করে স্বাভলম্ভী করার কাজ করে যাচ্ছে।






ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা 