শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলের কালিয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলের কালিয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি ; নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কলেজ গেটের ভিত্তিপ্রস্তর ও বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়। শনিবার (৯ আগস্ট) দুপুরে কলেজ মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ সভাপতি মোসাদ্দেক শাহরিয়ার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কলেজের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীরপ্রতীক। এছাড়া উপস্থিত ছিলেন-কলেজের অধ্যক্ষ পরেশ চন্দ্র হাজরা, শিক্ষক প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক আলমগীর হোসেন, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, নজরুল ইসলাম, নাজনীন আকবার, ইমরানুল হক মিশা, শিক্ষার্থী আলী আকবারী মালিহা, আশিকুর রহমান, প্রজ্ঞা বিশ্বাসসহ অনেকে।
বক্তারা, শিক্ষার মান উন্নয়নে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান। যাতে করে কলেজটিতে শতভাগ শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করতে পারে। এছাড়া কলেজটি ডিগ্রি পর্যায়ে পাঠদান শুরুর ব্যাপারে আলোচনা করেন বক্তারা।






মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় 