শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন আবাসিক ভবনে আগুন
শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন আবাসিক ভবনে আগুন
মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আগুনের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮ দিকে আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন ও শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে ভবনটিতে হাসপাতালের অকেজো মালামাল রাখা ছিল। আগুনে হাসপাতলের পুরাতন ফোম, ম্যাট্রেস বিছানার চাদর ও বালিশ পুড়ে গেছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন বলেন, সকালে ভবনটি পরিদর্শকালে দেখা যায়, আগুনে পুরাতন অব্যহৃত ফোম, ম্যাট্রেস, বিছানার চাদর ও বালিশ পুড়ে গেছে। রাতে আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার মো. সামছুর রহমান জানান, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছি।






ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা 