বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
পাইকগাছার কপিলমুনিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মামভাবে হত্যা করার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৩ আগস্ট বেলা ১১ টার সময় কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে কপিলমুনি বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বজলু’র সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দৃষ্টিপাতের প্রতিনিধি প্রবীর কুমার জয়, সিনিয়র সদস্য এসএম লোকমান হেকিম, একে আজাদ, স ম নজরুল ইসলাম, গাজী অলিউল্লাহ, তপন পাল,খায়রুল ইসলাম, আব্দুস সবুর আল আমিন, মনিরুল ইসলাম, প্রবীর কুমার মন্ডল,কামরুল ইসলাম, রামপ্রসাদ কর্মকার, সরদার ফরিদ আহমেদ, আব্দুল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ ও সমাজ গঠনের দর্পণ। তবে সাংবাদিকদের কাজ হল অনিয়ম, চাঁদা আদায়, মাদকসহ সমাজের নানা অসংঙ্গতি পূর্ণ বিষয়গুলিতে সবসময় জনগণের সামনে তুলে ধরার কাজ করে থাকে এই সাংবাদিক সমাজ। কিন্তু বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছে। তাই গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মিশনে জড়িতদের বিচার দ্রুত বিচার শেষ করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে কপিলমুনি প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।






বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ 