শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে বিনামূল্যে দেড় হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে বিনামূল্যে দেড় হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন
২৪৮ বার পঠিত
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে বিনামূল্যে দেড় হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন

---নড়াইল প্রতিনিধি; নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন করা হয়েছে। সোমবার (১৮  আগস্ট) দিনব্যাপী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীতে আতিয়ার রহমানের বাড়িতে দেড় হাজার রোগীকে চোখের পরীক্ষা করা হয়। এর মধ্যে বাছাই শেষে প্রথম পর্যায়ে ৫০ জনের চোখে লেন্স সংযোজন করার উদ্যোগ নেয়া হয়েছে। বাকিদের ধাপে ধাপে চিকিৎসা দেয়া হবে।

এ চক্ষুক্যাম্পে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, বিএনপি নেতা তবিবুর রহমান মনু জমাদ্দার, শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এ মতিন, শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, ছোট ছেলে ডাক্তার শরীফ শামীম আতীক, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাক্তার আসিফ হাসান ও ডাক্তার জোবায়ের রিয়াল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটনসহ অনেকে।
আয়োজকরা জানান, শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতিমাসের শেষ শুক্রবার বিনামূল্যে পারিবারিক চিকিৎসা, ওষুধ প্রদান, আইনি পরামর্শ, প্রেসার, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প ও চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বড় পরিসরে সোমবার বিনামূল্যে দেড় হাজার রোগির চক্ষুচিকিৎসা অনুষ্ঠিত হলো।





স্বাস্থ্যকথা এর আরও খবর

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)