সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » কৃষি » নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
নড়াইল প্রতিনিধি; ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’-এ স্লোগানে নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সদর থানার পুলিশ পরিদর্শক জামিল কবির, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমুসহ অনেকে।
বক্তারা, নড়াইল জেলার ঐতিহ্য দেশি মাছ রক্ষায় সবার মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাছ ধরার বিভিন্ন অবৈধ ফাঁদ জব্দ করে ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে সেরা মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয়। আগামি ২৪ আগস্ট মৎস্য সপ্তাহ শেষ হবে।






পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী 