শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বুধবার ● ১৫ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন
৮১ বার পঠিত
বুধবার ● ১৫ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ  উৎসবমুখর পরিবেশে খুলনার পাইকগাছায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে পহেলা বৈশাখ মঙ্গলবার সকালে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা এসে শেষে হয়।

শোভাযাত্রায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, পালকি ও বিভিন্ন লোকজ উপকরণ স্থান পায়। এতে উপজেলা প্রশাসন, এসডিএফ, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।

উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মেলায় মোট ১৪টি স্টল স্থান পায়। প্রতিটি স্টলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও নান্দনিক সামগ্রী প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের আকর্ষণ করে। বিকেলে উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসনের মধ্যে এক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। অপরদিকে গদাইপুর ফুটবল মাঠে স্থানীয় আয়োজক কমিটি চৈত্র সংক্রান্তির মেলা ও বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আয়োজন ৩ দিন ব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, ডাঃ ফারজানা ইয়াসমিন লিসা, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ,বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, ওসি (অপারেশন) জুলফিকার আলি, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

 

 






সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার
পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা
বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত
মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা
খুলনায় বাংলা নববর্ষ উদযাপন খুলনায় বাংলা নববর্ষ উদযাপন
পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য
সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে  - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)