শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

SW News24
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » নারী ও শিশু » বাগেরহাটে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » নারী ও শিশু » বাগেরহাটে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
২৪৬ বার পঠিত
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

--- জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা ১৮ আগস্ট সোমবার বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সভাটি বাস্তবায়ন করে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ এর সঞ্চালনায় সভায় বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আকতার, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতিকুজ্জমান, বিভাগীয় শ্রম অধিদপ্তরের খুলনার সহকারী পরিচালক অসীম কুমার বিশ্বাস, সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ ইমতিয়াজ আহমেদ নাঈম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম মাসুদ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

সভায় শিশুশ্রম নিরসনের লক্ষ্যে নিয়মিত সভা আয়োজন, বাগেরহাট জেলায় শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ, শিশুশ্রমের তথ্য উপাত্ত সংগ্রহ, প্রচার-প্রচারণা, সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শিশুশ্রম থেকে বিরত রেখে কারিগরি শিক্ষায় শিক্ষা দেওয়ার ওপরে গুরুত্বারোপ করা হয়।





নারী ও শিশু এর আরও খবর

ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান
পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী

আর্কাইভ