মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » খেলা » জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের টিকিট পেলেন মাগুরার ৪ জন
জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের টিকিট পেলেন মাগুরার ৪ জন
মাগুরা প্রতিনিধি : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, মাগুরার সহযোগিতায় মাগুরা জেলা ইনডোর স্টেডিয়ামে সোমবার দিনব্যাবী অনুষ্ঠিত হলো জাতীয় ‘বি’ দাবা প্রতিযোগিতা ২০২৫-এর (অঞ্চল-৩: খুলনা ও বরিশাল) বাছাইপর্ব। ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে আয়োজিত এ খেলায় মোট ৫৫ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় অপরাজিত থেকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়েছেন যদূনাথ বিশ্বাস। সমান পয়েন্ট পেলেও টাইব্রেকারে রানারআপ হন মাগুরার (পুলিশ)মো. ফয়জুল ইসলাম । তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন শারিফুজ্জামান ও রতন আলী। এ চারজন খেলোয়াড় সরাসরি ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের বি ক্যাটাগরিতে খেলার যোগ্যতা অর্জন করেছেন। মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়েছে।
বিশেষভাবে অভিনন্দন জানানো হয়েছে মাগুরার দাবাড়ু মো. ফয়জুল ইসলাম পুলিশ সদস্যকে । খুলনা জেলা পর্বে তিনি অসাধারণ খেলার মাধ্যমে এবার জাতীয় পর্যায়ে জায়গা করে নিয়েছেন।






মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন 