মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলে কিশোরী শিক্ষার্থীদের সঞ্চয়কৃত চেক ও শিক্ষা উপকরণ বিতরণ
নড়াইলে কিশোরী শিক্ষার্থীদের সঞ্চয়কৃত চেক ও শিক্ষা উপকরণ বিতরণ
নড়াইল প্রতিনিধি; ‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’-এ স্লোগানে নড়াইল সদরের গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ মিলনায়তনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, সঞ্চয়কৃত চেকসহ স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নড়াইল সদরের আয়োজনে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-বিআরডিবি নড়াইলের উপ-পরিচালক গোলাম রছুল, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও সদরের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিল্লুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন-উপজেলা বিআরডিবি কর্মকর্তা সুজন কুমার। আরো বক্তব্য রাখে-উপকারভোগী শিক্ষার্থী জান্নাতুল মাওয়া স্নেহা, সাইমা ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, আজকের সঞ্চয় আগামি দিনের ভবিষ্যত। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের মাধ্যমে স্কুলের কিশোরী শিক্ষার্থীরা প্রতি মাসে ২০০ টাকা সঞ্চয় করলে সরকার ৪০০ টাকা করে দিচ্ছে। এতে পড়ালেখার পাশাপাশি কিশোরীদের শিক্ষার মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বাল্যবিয়ে প্র্রতিরোধ ও সমাজ সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে কিশোরীরা আত্মবিশ্বাসী হয়ে উঠছে।
অনুষ্ঠানে ছাত্রীদের মাঝে সঞ্চয়ের টাকা ছাড়াও বিনামূল্য প্রশিক্ষণ সামগ্রী, স্যানেটারি নাপকিন, খাতা, কলম ও স্কুলব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাল্যবিয়ে না বলুনসহ বিভিন্ন সচেতনমূলক কার্ড প্রদর্শন করা হয়।






সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 