শনিবার ● ৩০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » শ্রীপুরে জামায়াত প্রার্থী আব্দুল মতিন গণসংযোগ ও পথসভা
শ্রীপুরে জামায়াত প্রার্থী আব্দুল মতিন গণসংযোগ ও পথসভা
মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনে নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মতিন। তিনি গণসংযোগ,পথ সভা, বিভিন্ন সামাজিক কাজে যোগদান সমাবেশসহ নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন।
তারই অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে গভীর পর্যন্ত মাগুরা শ্রীপুরের সব্দালপুর ইউনিয়ন জামায়াতের ইসলামীর উদ্যোগে আমতৈল মাদ্রাসা জামে মসজিদে নির্বাচনী দ্বায়িত্বশীল সমাবেশ শেষে মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিনের নেতৃত্বে জামায়াত - শিবিরের নেতাকর্মীরা সব্দালপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে ও ভোট কেন্দ্র এলাকায় গভীর রাত পর্যন্ত দ্বায়িত্বশীল সমাবেশ, পথসভাসহ ব্যাপক গণসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন। সমাবেশ ও গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম,জেলা যুব ও ক্রীড়া সম্পাদক মাওলানা অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, সেক্রেটারী মোঃ মিজানুর রহমান মোল্লা, সব্দালপুর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ নূর ইসলাম, সেক্রেটারী মাওলানা রিজাউল ইসলাম, রিকশা -ভ্যান ট্রেড ইউনিয়ন শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ শাজাহান আলী মোল্লা, আই, বি ডব্লিউ ফাউন্ডেশনের জেলা সহকারী সেক্রেটারী মোঃ রাশেদুল ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।






মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া 